সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি

তৈমূর আলমকে এবার বিএনপি থেকেই বহিষ্কার

কক্সবাজার ৭১ ডেস্ক:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার নারায়ণগঞ্জের পরাজিত মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকারকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (১৮ জানুয়াির) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানােনা হয়েছে।

এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমি কোনো চিঠি পাইনি। তবে যদি বহিষ্কার করা হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই।

অন্যদিকে, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের চিফ এজেন্ট দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এটিএম কামালকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হয়ে অংশ নেওয়ায় অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আর তার চিফ এজেন্ট হিসেবে কাজ করেছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।
– জাগো নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *