শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

লাইবেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার একটি গির্জায় পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার উপ-তথ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জালাওয়াহ তনপো জানান, রাজধানীর অদূরে নিউ ক্রু টাউনে রাতব্যাপী প্রার্থণা চলাকালে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, ২৯ জন মারা গেছে এবং কয়েক জনের অবস্থা গুরুতর। এটা দেশের জন্য শোকের দিন।’

স্থানীয় বাসিন্দা এক্সোডাস মরিয়াস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এক দল সশস্ত্র ব্যক্তি ভীড়ের ওপর হামলা চালায় ডাকাতির জন্য। এসময় পদদলনের ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘আমরা দেখলাম একদল লোক চাপাতি ও অন্যান্য অস্ত্র নিয়ে ভীড়ের দিকে আসছে। দৌঁড়ানোর সময়, কিছু লোক ছিটকে পড়ে এবং অন্যরা মাটিতে তাদের ওপর দিয়ে চলে যায়।’

ব্যান্ডস অব লাইবেরিয়ান নামে পরিচিত এক দল দস্যু সাধারণ ধারালো ও ছোটোখাটো অস্ত্র নিয়ে লাইবেরিয়ায় এ ধরনের ডাকাতি বা হামলা চালিয়ে থাকে। এ ব্যাপারে তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *