বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

শপথ নিলেন চকরিয়ার ৭ কক্সবাজার সদর ২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা

এম.আলী হোসেন:
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৭ ইউনিয়ন ও সদর উপজেলার ২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি ) দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ।
এ সময় জেলা প্রশাসক বলেন, ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। তাই তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্ব স্ব ইউনিয়েনের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়।
শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন, চকরিয়া ফাঁসিয়াখালীর মো হেলাল উদ্দিন, হারবাংয়ের মেহরাজ উদ্দিন, বরইতলীর মোহাম্মদ ছালেকুজ্জামান, ডুলাহাজারার মো. হাসানুল ইসলাম আদর, সুরাজপুর মানিকপুেরর আজিমুল হক আজিম, চিরিঙ্গা ইউনিয়নের জামাল হোসেন, চৌধুরী, খুটাখালীর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান।
কক্সবাজার সদরে ঝিলংজা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান টিপু সুলতান, ভারুয়াখালীর কামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন  জেলা নির্বাচন অফিসার মো. শাহাদাত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *