বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সাত ভাই-বোনকে চাপা দেওয়া ঘাতক পিকআপ চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় প্রয়াত বাবার ধর্মীয় আচার শেষে ফেরার মুহূর্তে সাত ভাই-বোনকে চাপা দেওয়া ঘাতক পিকআপ চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান গণমাধ্যমকে নিশ্চিত করেন।

গ্রেপ্তার চালকের নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল। শনিবার দুপুরে কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এই বিষয়টি নিশ্চিত করেন।

গত ৮ ফেব্রুয়ারি রাতে নিহতদের ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে থানায় মামলা করেন। কিন্তু ঘটনার চার দিনেও চালক বা মালিককে ধরতে না পারায় চাপ অব্যাহত থাকে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি। অবশেষে র‌্যাব তাকে গ্রেপ্তারের তথ্য জানাল শুক্রবার রাতে।

অবশ্য ঘটনার দিন বিকেলে ডুলাহাজারার রংমহল এলাকা থেকে স্থানীয় জনগণ পিকআপটি জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করলেও গাড়ির চালককে আটক করতে না পারায় নিহতদের স্বজনসহ বিভিন্ন সংগঠন এনিয়ে ক্ষোভ প্রকাশ করে।

মর্মান্তিক এই ঘটনায় পাঁচভাই নিহত হয়। এক ভাই লাইফ সাপোর্টে। এক বোন পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। প্রাণে বেঁচে যাওয়া আরেক ভাই ব্রেনস্ট্রোকে আক্রান্ত। তারা মালুমঘাটের হাসিনাপাড়ার প্রয়াত সুরেশ চন্দ্র শীলের সন্তান। বাবার মৃত্যুর ১০ দিনের মাথায় পিকআপ চাপা দেয় তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *