বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে কক্সবাজার জেলা পরিষদ

অনলাইন ডেস্ক:

বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে শহীদ হওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কক্সবাজার জেলা পরিষদ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে সোমবার ২১ শে ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটের পর কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরীর নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এর সময় অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রাবস্তি রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল করিম মাদু, জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুদ্দিন, জেলা পরিষদের স্টাফ মোহাম্মদ আমান উল্লাহ, রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *