বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশে পালিয়েছে অন্তত ১০ লাখ মানুষ: জাতিসংঘ

অনলাইন ডেস্ক:

গত সাত দিনে প্রায় ১০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে, এমন তথ্যই জানিয়েছে জাতিসংঘ।

গত বৃহস্পতিবার ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদক লুইস গুডাল বলেন, ২০১৫ সালের শরণার্থী সংকটে যুক্ত ছিল ১৩ লাখ মানুষ। ইউক্রেনে মাত্র এক সপ্তাহে সেই সংখ্যা পার করে যাচ্ছে।

টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ‘বন্দুক নিরব রাখার’ আহ্বান জানিয়েছেন যাতে করে ইউক্রেনে এখনও থেকে যাওয়া লাখ লাখ মানুষকে ‘জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান করা যায়’।

সংস্থাটির ধারণা এই যুদ্ধে প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে আর তাদের ত্রাণ প্রয়োজন।

ইউক্রেনের শরণার্থীরা মূলত পশ্চিম সীমান্তবর্তী দেশগুলোতে পালাচ্ছে। পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং মলডোভায় পালিয়েছে বেশিরভাগ ইউক্রেনীয় শরণার্থী।

জাতিসংঘ জানায়, গত মঙ্গলবার পর্যন্ত এসব দেশে ৮ লাখ ৩০ হাজারের বেশি ইউক্রেনীয় শরণার্থী প্রবেশ করেছে। পোল্যান্ড গ্রহণ করে ৪ লাখ ৫৩ হাজার শরণার্থী। পোলিশ সরকার জানায় প্রতিদিন প্রায় ৫০ হাজার শরণার্থী প্রবেশ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *