শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ইয়াবাসহ গ্রেপ্তার ৬ জন, দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদক সরবরাহ করতো তারা

অনলাইন ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী ও নরসিংদীর সদর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, মঙ্গলবার (২২ মার্চ) রাত পৌনে ৩টা থেকে বুধবার (২৩ মার্চ) ভোর সোয়া ৫টা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল রাজধানী যাত্রাবাড়ী থানা এলাকার দনিয়া ও গোলাপবাগ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২০০৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— মো. লুৎফুর রহমান (৪০), ইয়াসমিন (৪০) ও উম্মে সালমা (১৯)। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়া বুধবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে র‌্যাব-১০ এর অপর একটি দল নরসিংদী সদরের বাগহাটা পালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

তারা হলেন— আব্দুল হাকিম (২৪), মো. রাব্বি (১৯) ও আইয়ুব আলী (২১)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল জব্দ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ঢাকা ও নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *