শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মিয়ানমারে পতাকা বৈঠক শেষে ৪১জন স্বদেশীকে ফেরত আনল বিজিবি

নিজস্ব প্রতিবেদক :

প্রতিবেশী দেশ মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদের সাজা শেষে মানবেতর দিনযাপনকারী ৪১জন বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বিজিবি। ফেরত আসা নাগরিকদের আইনী প্রক্রিয়ায় পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জানা যায়, ২৩ মার্চ (বুধবার) সকাল পৌনে ১০টায় মিয়ানমারের অভ্যন্তরে পয়েন্ট অব এন্ট্রি নামক স্থানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে বাংলাদেশ ১৬জন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং মিয়ানমার ৯জন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পিইন পিউ ১নং বর্ডার গার্ড পুলিশ ব্র্যাঞ্চের অধিনায়ক লেঃ কর্ণেল কাও না ইয়াং শু। দীর্ঘ পৌনে ৬ঘন্টাব্যাপী বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট এবং সীমান্ত ব্যবস্থাপনার উপর ফলপ্রসু আলোচনা হয়। এছাড়া উভয় দেশের সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর উন্নতি ও সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় দেশের প্রতিনিধি দল মতামত ব্যক্ত করেন। বৈঠক শেষে মিয়ানমার কারাগারে সাজা ভোগকারী ৪১জন বাংলাদেশী নাগরিককে প্রতিনিধি দলের নিকট হস্তান্তর করেন।

বিকাল সাড়ে ৩টারদিকে দেশে ফিরে বাংলাদেশ প্রতিনিধি দল ট্রানজিট ঘাটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে জানানো হয় বাংলাদেশী নাগরিকগণ বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার গিয়ে বিজিপি কর্তৃক আটক হয়ে সাজা ভোগ করে আসছিল।

গত বছরের ৬ই মে বিষয়টি বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাাবাস ও বিজিবি অবগত দীর্ঘ ১বছর প্রচেষ্টা চালানোর পর অবশেষে বিজিবির সহায়তায় পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরে আসতে পারল ৪১জন স্বদেশী নাগরিক।

ফিরে আসা নাগরিকেরা চট্টগ্রাম পার্বত্য এলাকা,উখিয়া এবং টেকনাফের প্রত্যন্ত এলাকার বাসিন্দা। ফেরত আসা নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের নিকট হস্তান্তরের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *