শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

হঠাৎ রডের দাম বৃদ্ধিতে ‘সিন্ডিকেট খুঁজতে’ অভিযানের সুপারিশ

অনলাইন ডেস্ক:

হঠাৎ করে দেশে রডের দাম বেড়ে যাওয়ার পেছনে কোনো সিন্ডিকেট কাজ করছে কি না খুঁজে দেখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অভিযান পরিচালনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনায় এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘হঠাৎ করে রডের দাম বেড়ে গেল, কেন? এতে করে অবকাঠামো নির্মাণের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কমিটি ভোক্তা অধিকার অধিদপ্তরকে অভিযান পরিচালনা করার জন্য বলেছে। এখানে কোনো সিন্ডিকেট কাজ করছে কি না সেটা খুঁজে দেখতে সুপারিশ করা হয়েছে।’
আগামী সাত দিনের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এ বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে সয়াবিন তেলের দাম নিয়ে আলোচনায় আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছে সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি আ স ম ফিরোজ বলেন, ‘ব্যবসায়ীরা অন্যায়ভাবে তেলের দাম বাড়িয়ে লজ্জাজনক কাজ করেছেন। পুরো দেশবাসীকে লজ্জায় ফেলেছে। দেশবাসী এই লজ্জা থেকে পরিত্রাণ চায়। সরকার এ বিষয়ে ব্যবস্থা নিয়ে তেলের দাম কমিয়েছে। ভোক্তা অধিকার অভিযান চালিয়েছে। টিসিবি মানুষের কাছে পণ্য পৌঁছে দিয়েছে।’
বৈঠকে টিসিবির আপৎকালীন মজুদ সক্ষমতা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে নেওয়া পদক্ষেপ এবং নিম্ন আয়ের মানুষের চাহিদা মেটাতে টিসিবির পণ্য সরবরাহ, বিপণন ও বিতরণ কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সরকারি প্রতিষ্ঠান কমিটি টিসিবির সক্ষমতা বাড়ানোরও সুপারিশ করেছে। কমিটির সভাপতি বলেন, ‘দুর্বল টিসিবি দিয়ে বড় কাজ করা যায় না। তাদের আরও বাজেটের প্রয়োজন। প্রতি বিভাগে গুদাম প্রয়োজন। আমরা এই কাজের জন্য টাকা বরাদ্দের সুপারিশ করেছি। আমরা আরও বলেছি, টেন্ডারের মাধ্যমে পণ্য না কিনে সরকারি আমদানিকারকদের কাছ থেকে যাতে টিসিবি যাতে মাল কেনে, না হলে টেন্ডারে একটা সিন্ডিকেট হয়।’
কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এবং মুহিবুর রহমান মানিক বৈঠকে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *