বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কুতুবদিয়ায় ১৭১৭ শিক্ষার্থীর মানব পতাকায়

কুতুবদিয়া সংবাদদাতা:

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিনটিকে স্মরনীয় কর রাখতে কুতুবদিয়া ১হাজার ৭১৭ শিক্ষার্থী মিলে সাড়ে ১৩ হাজার বর্গফুটের একটি মানব পতাকার ডিসপ্লে প্রদর্শন করেছে। শনিবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে কুতুবদিয়া ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীরা ধুরুং স্টেডিয়ামে দেশের প্রথম ও বৃহৎ মানব জাতীয় পতাকা ডিসপ্লে প্রদর্শন করে। এতে ১৭১৭ জন শতাধিক শিক্ষার্থী অংশ নেয় বলে বিদ্যালয় সূত্র জানায়।

বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সমীর শীল বলেন, স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ধুরুং স্টেডিয়ামে বিশেষ আয়োজন ছিল শিক্ষার্থীদের নিয়ে মানব পতাকা ডিসপ্লে প্রদর্শন। সাড়ে ১৩ হাজার বর্গফুটের মানব পতাকার দৈর্ঘ্য ১৫০ ফুট ও প্রস্থ ৯০ ফুট। এতে ১হাজার ৭১৭ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। কুতুবদিয়ার ইতিহাসে নয় সারা দেশের মধ্যে একক প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার্থী নিয়ে এটি দেশের প্রথম ও বৃহৎ মানব পতাকা বলে তারা দাবি করেন।

ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ মোর্শেদুল আলম বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বিশেষভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপনের লক্ষ্যে তারা তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে দেশের একক প্রতিষ্ঠান হিসেবে বৃহৎ মানব পতাকার ডিসপ্লে প্রদর্শন করতে সক্ষম হয়েছেন।

ধুরুং স্টেডিয়ামে শিক্ষার্থীদের মানব পতাকার ডিসপ্লেটি উপজেলা নির্বাহি অফিসার মো: নুরের জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মন্জুর আলম সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, উপজেলা আ‘লীগের সদস্য মোহাম্মদ আজম সিকদার, লেমশীখালী ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ ধুরুং ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সিকদার প্রমূখ বক্তব্য রাখেন।

ডিসি৭১/এমইউনয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *