বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মহান স্বাধীনতা দিবসে জেলা প্রশাসনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক:

৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে শনিবার ২৬ মার্চ কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় অন্যানের মধ্যে কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম, ডিডিএলজি শ্রাবস্তি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আবু সুফিয়ান, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ জেলা প্রশাসন এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর জেলা প্রশাসন এর পক্ষ থেকে কক্সবাজার বধ্যভূমিতে শহীদদের স্মৃতির সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন এর উদ্যোগে নেওয়া দিনব্যাপী আনুষ্ঠানমালার অংশ হিসাবে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শুরু হয়। এছাড়া জাতীয় পতাকা উত্তোলন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সালাম গ্রহণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত, সংবর্ধনা ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *