বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ক্সবাজারে সন্ত্রাসীর ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

৭১ অনলাইন ডেস্ক:

কক্সবাজারে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিদুয়ান নামের কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (২৮মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার সিটি কলেজের গেইটের সামনে এই ঘটনা ঘটে। ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত রিদুয়ান শহরের সাহিতিক্যা পল্লীর আবু ছিদ্দিক এর পুত্র।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার সিটি কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী রিদুয়ানকে ছুরির আঘাত করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টা পর মারা যান তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মনিরুল গিয়াস জানান, সন্ত্রাসীরা এক কলেজ ছাত্রকে ছুরির আঘাত করলে মারা যান তিনি। এই ঘটনায় ক্ষীপ্ত হয়ে স্থানীয়রা ৩০মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে। পরে পুলিশ গিয়ে ঘটনা শান্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *