বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

টেকনাফে নাফনদীর মোহনায় ইয়াবা, কারেন্ট জাল ও ইঞ্জিন নৌকাসহ আটক-২

মোঃ আশেক উল্লাহ ফারুকী. টেকনাফঃ
কক্সবাজার টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ নাফনদীর মোহনায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা, কারেন্ট জাল ও ইঞ্জিন চালিত কাঠের নৌকা নিয়ে রোহিঙ্গা এবং স্থানীয় দুই মাদক কারবারীকে আটক করেছে।
বিজিবি সুত্রে জানা যায়, ২৯ মার্চ মঙ্গলবার ভোর সকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীরদ্বীপের বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদক ও চোরাই পণ্য আসার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পাড়া ট্রলার ঘাটের বেড়িবাঁধের আঁড়ে কৌশলে অবস্থান নেয়। ইঞ্জিন নৌকাটি নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা দিয়ে কিনারায় ভিড়তে চাইলে বিজিবি সদস্যরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন নৌকাটি দিক পরিবর্তন করে মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে নাফনদীতে নেমে কাঠের ইঞ্জিন নৌকাসহ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের মিস্ত্রীপাড়ার আব্দুল মজিদের ছেলে মোঃ তৈয়ব (১৯) এবং ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৬ এর বাসিন্দা মৃত ফজল হকের পুত্র মোঃ শহীদ (২০) কে আটক করে। পরে তল্লাশী চালিয়ে তাদের হেফাজতে থাকা ৩০ হাজার ইয়াবা ও ৩০ কেজি কারেন্ট জাল পাওয়া যায়।
এব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও কারেন্ট জাল কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে এবং মাদকে চালানসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *