শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ইউরোপ থেকে বহিষ্কার হলো ৪৩ রুশ কূটনীতিক

৭১ অনলাইন ডেস্ক:

গুপ্তচরবৃত্তির অভিযোগে সমন্বিত পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত চারটি দেশ থেকে রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক রিপাবলিক রুশ কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ দেয়।

গত সপ্তাহে একই ধরনের পদক্ষেপ নেয় ইইউর আরও একটি দেশ পোল্যান্ড। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস সংসদে আইনপ্রণেতাদের বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বহিষ্কারাদেশ।

তিনি আরও বলেন, রাশিয়ার ব্রাসেলস দূতাবাস এবং এন্টওয়ার্প কনস্যুলেটের ২১ স্টাফকে দুই সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। এসময় তিনি জানান, বেলজিয়ামের প্রতিবেশী দেশ নেদারল্যান্ডসও ১৭ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। এদিকে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নিরাপত্তার স্বার্থে রুশ কূটনীতিকদের বহিষ্কারের কথা জানিয়েছেন।

প্রতিবাদ জানিয়ে ডাবলিনে রাশিয়ার দূতাবাস বলেছে যে এটি ‘ভিত্তিহীন সিদ্ধান্ত’। বিষয়টি প্রত্যাখ্যান করে তারা আরও বলেছে এটি রুশ-আইরিশ সম্পর্কের আরও অবনতি ঘটাবে।

টুইট বার্তায় চেক রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রী রুশ কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার পোল্যান্ড ৪৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে একই ধরনের অভিযোগে। বাল্টিক রাষ্ট্র লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়ানিয়া এ মাসের শুরুতে একটি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ১০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। তিনটি দেশের এমন সিদ্ধান্তের পাল্টা ক্ষোভে রাশিয়াও বহিষ্কার করেছে তাদের ১০ কূটনীতিককে। তাদের মধ্যে ছয়জন ইস্তোনিয়া ও লাটভিয়ার এবং চারজন লিথুয়ানিয়ার।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *