শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

হেলিকপ্টার দুর্ঘটনায় জাতিসংঘের ৮ শান্তিরক্ষী নিহত

ডিআরসিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে মোতায়েন করা একটি পাকিস্তানি হেলিকপ্টার আটজন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। কঙ্গোর সেনাবাহিনী বলছে, দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহীরা বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে। মঙ্গলবার কঙ্গোর সামরিক বাহিনী জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের (ডিআরসি) বিদ্রোহীরা জাতিসংঘের একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।

উত্তর কিভু প্রদেশের সামরিক গভর্নরের মুখপাত্র জেনারেল সিলভাইন একেনগে এক বিবৃতিতে বলেছেন, হেলিকপ্টারটি ২৩ মার্চ বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত এলাকায় নেমে আসে। কঙ্গোর ওই অঞ্চলটিতে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর উদ্ধার কাজে গিয়েছিলেন তারা। নিহতদের মধ্যে পাকিস্তানের ৬ জন ক্রু সদস্য ছিলেন। বাকি দু’জন রাশিয়া ও সার্বিয়ার সামরিক বাহিনীর সদস্য। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে উত্তর কিভুর রাজধানী গোমায় নিয়ে আসে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *