রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ম্যাজিক লাইট দেখানোর প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে সীতাকুণ্ডে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শাহীন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৩০ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শাহীন উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার নেজাম উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৩ মার্চ ওই ছাত্রীর বাবা-মা প্রতিদিনের মত কাজে চলে যায়। মাদরাসায় ক্লাস শেষে দুপুর ২টার দিকে শিশুটি ঘরে ফিরে। এসময় ঘরে কেউ না থাকার সুযোগে মো. শাহীন তাকে নানা প্রলোভন ও ম্যাজিক লাইট দেখানোর কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহীন পালিয়ে যায়। পরে তারা বিষয়টি শিশুটির পিতাকে জানালে তিনি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান। বর্তমানে শিশুটি ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুর পিতা গত ২৭ মার্চ সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব আরো জানায়, মামলার পর থেকে অভিযুক্ত মো. শাহীন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। তাকে গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.নুরুল আবছার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *