বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজারের লাইট হাউসপাড়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ১৮ টি চোরাই মোবাইলসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের লাইট হাউসপাড়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ১৮ টি চোরাই মোবাইলসহ একজন গ্রেফতার।
০৬/০৪/২০২২ তারিখ র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সূত্রে অবগত হয় যে, একজন ব্যক্তি কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউজপাড়াস্থ প্লট-এ, ২ নং গলি আলিফ টেলিকম নামক দোকানের সামনে চোরাই মালামালসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে একই তারিখ আনুমানিক রাত ২৩.৪৫ ঘটিকায় অভিযানিক দল উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে মোঃ রাজু জয়নাল পাটোয়ারী (৩৭), পিতা-জয়নাল পাটোয়ারী, সাং-আশিকাটি, পোঃ-বাবুরহাট, থানা-সদর, জেলা-চাঁদপুর (বর্তমানে লাইট হাউজপাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর জেলা-কক্সবাজার)’কে আটক করে। উক্ত সময়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজত হতে বিভিন্ন কোম্পানীর ১৮ টি মোবাইল ও ০২ টি সিমকার্ড জব্দ করা হয়। উল্লেখিত জব্দকৃত আলামতের বিষয়ে তার নিকট বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ অবৈধ উপায়ে চোরাই মালামাল মজুদসহ ক্রয়-বিক্রয় করে আসছে।
ধৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *