বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
মোবারক উদ্দিন নয়নঃ
কক্সবাজার জেলার পেকুয়া, কুতুবদিয়া ও বাঁশখালী উপকূলের শীর্ষ মানব পাচারকারী, বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী শফি, তার ভাই ইসমাইল এবং রাজাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কক্সবাজার পাসপোর্ট অফিসের চিহ্নিত দালাল রিয়াজ খান রাজুকে আজ সকালে আটক করেছে বিশেষ একটি আইন শৃঙ্খলা বাহিনী।
কুখ্যাত মানব পাচারকারী ও মাদক ব্যবসায়ী শফিউল আলম ওরফে শফি গত বছর ‘ক্রিস্টাল আইস’ নিয়ে গ্রেফতার হয়েছিল। জেল থেকে বের হয়েও ছাড়েননি পুরানো পেশা। ছনুয়া ইউনিয়নের ছেলবন গ্রামে মাদক ব্যবসায়ী শফির রয়েছে আলিশান প্রাসাদ।
অপরদিকে রাজাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজ খাঁন রাজু দীর্ঘদিন ধরে যুবলীগের পদবী ব্যবহার করে মাদক ব্যবসাসহ কক্সবাজার পাসপোর্ট অফিস কেন্দ্রীক দালাল সিন্ডিকেটের সাথে একট্টা হয়ে নানান অপকর্ম সংগঠিত করে আসছিল।