বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
চকরিয়া র্যাব-১৫ এর অভিযানে ইয়াবা ও ধারালো অস্ত্র সহ গ্রেফতার-০২।
এদিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার ,র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) পক্ষে, অধিনায়ক মোঃ বিল্লাল উদ্দিনের স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে জানান,
শুক্রবার (০৪ এপ্রিল বিকাল ০৫:০০ টার সময় র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ১২ নং সাহারবিল ইউপিস্থ উমখালী রামপুর সাকিনের জনৈক আজিজুল হাকিম এর বসতঘরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছে । আজিজুল হাকিম (৫০),পিতা-মৃত দুলা মিয়া, রহমত উল্যাহ (২৪),পিতা-আজিজুল হাকিম, উভয় সাং-উমখালী রামপুর,৮ নং ওয়ার্ড, ১২ নং সাহারবিল ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’দের ধৃত করে। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদ্বয়ের বসতঘর তল্লাশী করে খাটের নিচ হতে ১৯, হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি রামদা, ০১ টি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।