বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার জেলার সদর থানাধীন বাজারঘাটা এলাকা হতে র‌্যাব-১৫ এর অভিযানে ০৬ জন ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার সদর থানাধীন বাজারঘাটা এলাকা হতে র‌্যাব-১৫ এর অভিযানে ০৬ জন ছিনতাইকারী আটক।
গতকাল ০৯/০৪/২০২২ তারিখ আনুমানিক রাত ২৩.৫০ ঘটিকায় র‌্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভাস্থ বাজারঘাটা এলাকায় কতিপয় অপরাধী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে ১। দীন মোহাম্মদ (১৮), (রোহিঙ্গা),পিতা-নুর ইসলাম, মাতা-রজুমা খাতুন, সাং-কুতুপালং ক্যাম্প-১, ব্লক-অ৯, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার; ২। গিয়াস উদ্দিন (২১), পিতা- জাহাঙ্গীর আলম, মাতা-শামছুন নাহার, সাং-সমিতি পাড়া ০১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার; ৩। মনজুর আলম (২৮),পিতা- মৃত মনির আহম্মদ, মাতা- মৃত মমতাজ বেগম, সাং- নুনিয়ারছড়া, ০২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা , থানা-কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার; ৪। রমজান আলী (৩০), পিতা-মৃত জাকির হোসেন, মাতা-দিলোয়ারা, সাং-সমিতি পাড়া, ১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার; ৫। মোঃ সোহেল (৩২), পিতা- মৃত শাহাজাহান, মাতা-মৃত সামছুন নাহার, সাং-টেকপাড়া, মাঝিরঘাট, ৪ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার; ৬। সাইফুল বাপ্পি (২৬),পিতা-আবু তালেব, মাতা- নুর নাহার বেগম, সাং-লাইট হাউস পাতের ঘোনা, ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারদের আটক করে। আটককৃত ব্যক্তিদের উক্ত স্থানে অবস্থানের কারণ জিজ্ঞাসা করলে তারা সদুত্তোর দিতে ব্যর্থ হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ০৩ টি ছুরি ও ০১ টি চাকু উদ্ধার করা হয়। সাক্ষী এবং স্থানীয় সূত্রে জানা যায়, তারা সকলেই পেশাদার ছিনতাইকারী এবং নিজেদের দখলে ছুরি, চাকু (অস্ত্র) রেখে শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *