বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বাসচাপায় কলেজ ছাত্র নিহত

৭১ অনলাইন ডেস্ক:

কক্সবাজারে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১৮ বছরের হোসেন সোয়াত ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার মৃত জহির আহমদের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।

স্থানীয়দের বরাতে তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা স্বাধীন ট্রাভেলসের একটি বাস ওই সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার চার যাত্রী। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক হোসেন সোয়াতকে মৃত ঘোষণা করে। বাকি তিনজনকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি জানান, আহতদের হাসপাতালে নেয়া হলে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

সুত্রঃ নিউজ বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *