বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ঝিলংজার ১নং ওয়ার্ডে নোঙর এলাকায় পাহাড় কেটে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ঝিলংজার ১নং ওয়ার্ডে নোঙর এলাকায় পাহাড় কেটে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে।

আনোয়ার নামের একব্যক্তি দীর্ঘ লম্বা ২০০ফুট পাহাড় কেটে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ করছে। এই জমিটি দখল ও বন বিভাগের সরকারি গাছ পালা কেটে বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে দিনরাত চব্বিশ ঘণ্টা ধরে। সরজমিনে দেখা যায়, সরকারি খাস জায়গায় পাহাড় কাটার কাজ ও বহুতল ভবন নির্মাণের কাজ দেধারছে চালিয়ে যাচ্ছে। উক্ত স্থানে গিয়ে নির্মাণাধীন বাড়ির কোন লোকদের পাওয়া যায়নি। নির্মাণ শ্রমিকদের কাছ থেকে বৈধ কাগজ পত্রের কথা জানতে চাইলে কোন সঠিক উত্তর দিতে পারেনি তারা।
এই ধরনের পাহাড় কাটার কারণে কক্সবাজার এলাকার সৌন্দর্য নষ্ট, সরকারি বন বিভাগের গাছ কেটে ফেলে বনের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে হচ্ছে। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কক্সবাজার পাহাড় ও বন বিভাগ ক্ষতির মুখে পড়তে পারে। তাই কক্সবাজার সদরে পাহাড় ও বন দখল বাজদের হাত থেকে বাঁচাতে হবে অতী জরুরী। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, বন বিভাগ, পরিবেশ অদিদপ্তর এবং জেলা প্রশাসকের প্রতি দৃষ্টি আকর্ষণ পাহাড় নিধনকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর দাবী এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *