১১/০৪/২০২২ তারিখ র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের রাবার ড্রামের উত্তর পাশে নির্মাণাধীন নতুন রেললাইনের উপর সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল আনুমানিক একই তারিখ আনুমানিক ২১.৩৫ ঘটিকায় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে নুরুল কাদের (৫২), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মৃত সুফিয়া খাতুন, সাং-পশ্চিম টেকপাড়া, ০১ নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি, থানা-ঈদগাঁও, জেলা- কক্সবাজার’কে আটক করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ০২ টি ওয়ানশুটার গান, ০২ টি থ্রিকোয়ার্টার গান, ০৬ রাউন্ড কার্তুজ ও ০২ টি ছুরি উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয় ভীতি প্রদর্শনসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড করে আসছে মর্মে জানা যায়।