বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

জেলা প্রশাসক কার্যালয়ের সেই সার্ভেয়ার বরখাস্ত

৭১ অনলাইন ডেস্ক:

সরকারি গুরুত্বপূর্ণ তথ্য এবং এল এ শাখার গোপনীয় নথি মানুষের কাছে বিক্রিসহ বিভিন্ন অনিয়ম অপরাধ করার কারনে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের আলোচিত সেই সার্ভেয়ার মোঃ শাহীনুর আলমকে অবশেষে বরখাস্ত করা হয়েছে। তিনি এল এ শাখা ২ এর সার্ভেয়ার।

মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ  বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে সার্ভেয়ার মোঃ শাহীনুর আলমকে মানুষের কাছে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং নথি, ল্যাপটপ দেয়াকালে হাতে নাতে আটক করি৷ তাকে দীর্ঘক্ষণ এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করি৷

এডিসি মোঃ আমিন আল পারভেজ জানান, সার্ভেয়ার মোঃ শাহীনুর আলকে মানুষের কাছে সরকারি কাগজপত্র, নথি এবং ল্যাপটপ দেয়াসহ অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক কোন উত্তর দিতে পারেননি।

তার বিরুদ্ধে উল্লেখযোগ্য অভিযোগ প্রমানিত হওয়ায় নিয়ম অনুযায়ী প্রক্রিয়া শেষে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থায়ী বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সিঠি পাঠানো হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক জানান৷

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানান, দুর্নীতি নিয়ে জেলা প্রশাসন সবসময় জিরো টলারেন্সে৷

বিশেষ করে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ শাখা এল এ শাখার বিরুদ্ধে কোন তথ্য এবং দুর্নীতির প্রমান থাকলে আপনারা আমাকে জানাবেন। সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব। আমি দুর্নীতি করলে আমার বিরুদ্ধেও লিখবেন। এটা আমার স্পষ্ট বক্তব্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা প্রশাসনের এল এ শাখা থেকে শুরু করে একবারে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর কাছে ওপেন হয়ে যায় সার্ভেয়ার মোঃ শাহিন এর দূর্নীতি এবং অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং টাকার বিনিময়ে ফাইলের নথি, এমনকি ল্যাপটপ পর্যন্ত মানুষের কাছে দেয়ার বিষয়৷

অনুসন্ধানে জানা যায়, সার্ভেয়ার মোঃ শাহীনুর আলম ইতিপূর্বে মহেশখালী উপজেলা ভূমি অফিসে ভারপ্রাপ্ত কানুনগো হিসেবে কর্মরত ছিলেন৷ তার বিভিন্ন অনিয়ম অপকর্মের কারণে তাকে বদলি করা হয় জেলা প্রশাসক কার্যালয়ে এল এ ৩ নং শাখায়৷

গত ২ মাস পূর্বে এল এ ৩ নং শাখা থেকে এল এ ২ নং শাখায় বদলি করা হয়৷ বদলির ২ মাসের মাথায় শুরু করে আবারো অনিয়ম বিভন্ন অপকর্ম সার্ভেয়ার মোঃ শাহীনুর আলম৷

সার্ভেয়ার মোঃ শাহীনুর আলমের মোঠুফোনে ১০ বারের উপরে কলা দেয়ার পরে ও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি৷

জেলা প্রশাসনের এল এ ২ নং শাখার দায়িত্বরত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরাফাত সিদ্দিকি এ প্রতিবেদককে জানান, সার্ভেয়ার মোঃ শাহীনুর আলমের বিরুদ্ধে আমরা মন্ত্রণালয়ে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য লিখেছি। সেইসাথে তার জিম্মায় থাকা নথি রেভিনিউ স্যারের মৌখিক আদেশে ফেরত নেয়া হয়েছে এবং সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তাকে অফিসে আসতে বারণ করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর মুঠোফোনে একাধিকবার কলা দেয়ার পরে ও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *