বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

রোহিঙ্গা ক্যাম্পে ডেনমার্কের রাজকুমারী

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সময় ক্যাম্পে দৈনন্দিন জীবনযাপন ও নানা বিষয় নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন রাজকুমারী।

রাজকুমারী ম্যারি মঙ্গলবার সকালে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। প্রথমে তিনি ৫ নম্বর ক্যাম্পে যান।

পরে ৬ ও ৮ নম্বর ক্যাম্পে ডেনমার্কের সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখেন। রাজকুমারী ক্যাম্পে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন। নিজেও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।

এ ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজকুমারী ক্যাম্পের মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

পররাষ্ট্র কর্মকর্তাদের থেকে জানা যায়, রাজকুমারীর ক্যাম্প পরিদর্শনে দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় ও বিকেলে উখিয়ার রাজাপালং ইউনিয়নে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করা।

তিন দিন রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে বাংলাদেশে এসে বিকেলে একটি বেসরকারি বিমানে কক্সবাজারে পৌঁছান তিনি। বুধবার সকালে রাজকুমারী হেলিকপ্টারে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *