শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পার্লামেন্টে বসে পর্ন দেখার দায়ে পদত্যাগের ঘোষণা ব্রিটিশ এমপির

অনলাইন ডেস্ক:

ব্রিটিশ পার্লামেন্ট কক্ষে বসে পর্নোগ্রাফি দেখার দায় স্বীকার করে দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন সংসদ সদস্য পদত্যাগ করছেন।

ইংল্যান্ডের ডেভন এলাকার এমপি নিল প্যারিশ বলছেন, সংসদ কক্ষে বসে মোবাইল ফোনে ট্রাক্টরের ভিডিও দেখতে গিয়ে তিনি প্রথমবার ভুল করে পর্ন ভিডিও দেখে ফেলেন।

তিনি স্বীকার করেন, কিন্তু পরে তিনি ইচ্ছে করেই সেগুলো আবার দেখেন।

বিবিসির সাথে সাক্ষাৎকারে প্যারিশ বলেন, সেটা ছিল এক সাময়িক উন্মাদনা।

এই ঘটনা নিয়ে তদন্ত হবার পরই তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে এমপি’র পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বাষট্টি-বছর বয়স্ক এই সংসদ সদস্য পার্লামেন্ট কক্ষে বসে যখন পর্ন দেখছিলেন তখন তার পাশে বসা দু’জন নারী সহকর্মী ব্যাপারটা দেখে ফেলেন।

তারা এ নিয়ে অভিযোগ করার পর তুমুল হৈচৈ শুরু হয়।

এমপি প্যারিশ বলেন, ‘আমার সবচেয়ে বড় অপরাধ ছিল (পর্নসাইটে) দ্বিতীয়বার যাওয়া।’

‘সেটা ছিল চরম ভুল এক কাজ। সারা জীবন আমাকে এই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে।

তিনি বলেন, ‘আমি ভুল করেছি। আমি বোকামি করেছি, আমি বোধ-শূন্য হয়েছিলাম।’

গত বুধবার ব্রিটিশ এই এমপির এহেন কাণ্ডের কথা প্রকাশ পায়। এরপর গত শুক্রবার কনজারভেটিভ পার্টি প্যারিশকে দলে থেকে সাময়িকভাবে বরখাস্ত করে।

পার্লামেন্টে খোলামেলা যৌন দৃশ্য দেখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *