বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার সৈকত থেকে চার শতাধিক রোহিঙ্গা আটক

মোবারক  উদ্দিন নয়ন:

কক্সবাজার সমুদ্রসৈকতসহ আশপাশের এলাকা থেকে কয়েক শ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে পাঁচজন নারী এবং অন্যরা শিশু।

রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে আসতে হলে অনুমতি নেয়ার নিয়ম রয়েছে। তা ভঙ্গ করে তারা সৈকতে আসে। এ ছাড়া পর্যটকদের উৎপাত করার অভিযোগও পেয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন জানান, সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটককে উৎপাত করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৪৭৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটকদের বেশির ভাগই শিশু। এখনও অভিযান চলছে বলে জানান তিনি।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, ক্যাম্প ছেড়ে তারা কীভাবে সৈকত পর্যন্ত পৌঁছেছে তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *