শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সরকার সমর্থকদের ময়লার গাড়িতে ফেললো বিক্ষোভকারীরা

অনলাইন ডেস্ক:

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। দেশটিতে চলমান আন্দোলনে ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যসহ সাতজন নিহত হয়েছে। তার পরেও থামছে না আন্দোলন।

কথায় আছে, পেটে খেলে পিঠে সয়। অর্থাৎ, পেটে খাবার থাকলে ভালো, না থাকলেই প্রতিবাদী হয়ে ওঠে মানুষ। শ্রীলঙ্কানদের অবস্থা হয়েছে অনেকটা সেরকম। স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে উত্তাল হয়ে উঠেছে দেশটি। লঙ্কান অর্থনীতির এমন মৃতপ্রায় অবস্থার জন্য সরকারকেই দুষছে জনগণ।

শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে চলছিল রাজাপাকসে প্রশাসনের পদত্যাগ দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন। কিন্তু সোমবার (৯ মে) তা হঠাৎই সহিংস হয়ে ওঠে। এদিন শ্রীলঙ্কার মন্ত্রী-এমপিসহ অর্ধশতাধিক নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বাদ পড়েনি দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পৈত্রিক বাড়িও।

ব্যাপক বিক্ষোভ-সহিংসতায় দ্বীপরাষ্ট্রটিতে এ পর্যন্ত সাতজন নিহত ও দেড়শর বেশি মানুষ আহত হয়েছেন। মৃতদের মধ্যে এক এমপি রয়েছেন। আরেক এমপি আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি।

উত্তপ্ত এ পরিস্থিতির মধ্যে শুধু সরকারের মন্ত্রী-এমপিরাই নন, তোপের মুখে পড়ছেন তাদের সমর্থকরাও। সোমবার (৯ মে) শ্রীলঙ্কা টুইট নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, সরকারপন্থি এক ব্যক্তিকে ধরে ময়লার গাড়িতে ফেলে দিচ্ছে একদল বিক্ষোভকারী। এসময় ক্ষুব্ধ জনতার ভেতর থেকে বলতে শোনা যায়, এটাই কলম্বো।

ওই একই হ্যান্ডেল থেকে প্রকাশিত আরেকটি টুইটে বলা হয়, গলে-ভিত্তিক বিক্ষোভকারীদের তাড়া খেয়ে বেরওয়েওয়া লেকে ঝাঁপ দিয়েছেন প্রধানমন্ত্রীর সমর্থকরা। এ ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে।

এর আগে, লঙ্কান প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা চলা বিক্ষোভে সোমবার হামলা চালায় সরকারপন্থিরা। অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীদের ওপর হামলা করতে সেখানে কয়েদিদের নিয়ে যাওয়া হয়েছিল। এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিকে, জনতার ক্ষোভের মুখে সোমবার পদত্যাগ করেছেন লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তবে তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা।

জনরোষ কতটা ভয়াবহ উঠতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজাপাকসে পরিবার। গত রাতে তাদের পৈত্রিক বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ছাড় পায়নি মন্ত্রী সানাৎ নিশান্তার বাড়িও।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, জ্বলন্ত বাড়িগুলো ঘিরে উল্লাস করছে মানুষজন। প্রেসিডেন্টের সরকারি বাসভবনের চারপাশের এলাকাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *