বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

টেকনাফে আত্মস্বীকৃত ইয়াবা ডন একরাম বাহিনী হামলায় ভূট্টো নিহত-১, আহত-৩

মোঃ আরাফাত সানি, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফে পূর্ব শত্রুতার জের ধরে আত্মস্বীকৃত ইয়াবা কারবারি একরাম বাহিনী হামলায় নুরুল হক ভূট্টো নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আরো তিনজন গুরুত্বর আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহতরা হলেন, আব্দুর শুক্কুর (৩০), মোহাম্মদ ফিরোজ (৩০), গুরা মিয়া।
রবিবার (১৫ মে ) বিকেল সাড়ে পাঁচটার টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনা স্থলে আমি নিজেই গিয়েছিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
টেকনাফ সদর ইউপির ৮ নং ওয়ার্ডের মেম্বার এনামুল হক বলেন, ইউপি নির্বাচনের শত্রুতার জেরধরে আমাকে না পেয়ে জেটাতো ভাই নুরুল হক ভুট্টো কে দা,কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
বাকি তিন জনের অবস্থা খুবই আশংকাজনক বলে দাবি করে তিনি বলেন ,তাকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসী একরাম গ্যাং। মৌলভী পাড়ার একরাম,আব্দুর রহমানসহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে লবণের মাঠ থেকে ধরে নিয়ে দা,কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। খবর পেয়ে লোকজন এগিয়ে আসলে তাদেরও কুপানো শুরু করে দেয়।
স্থানীয় সূত্রে জানায়, টেকনাফ সদর ইউপির মৌলভী পাড়ার এলাকার একরাম একজন আত্মস্বীকৃত ইয়াবা ব্যবসায়ী। তাদের কাছে মানুষ খুন করা ,এলোপাতাড়ি কুপানো এগুলি স্বাভাবিক বিষয়ের মতো। ইয়াবা ব্যবসা করে হাজার কোটি টাকার মলিক হওয়ায় তারা মানুষকে পশুর মতোও মূল্যায়ন করে না। এদের ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস করে না। এলাকার মানুষ তাদের কাছে জিম্মি ! এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রশাসনের  হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
উল্লেখ যে, টেকনাফ সদরের মৌলভী পাড়ার এই ইয়াবা ডন কুখ্যাত একরাম বাহিনীর প্রধান একরামের বদলে প্রাণ গেছে টেকনাফের যুবলীগ নেতা ও কাউন্সিলর একরামুল হকের। তাকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য অতি জরুরী বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *