বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মহেশখালীতে ২ ইউনিয়নে ২০৫ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা

মহেশখালী :
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৫ জুন মহেশখালী উপজেলার ৬নং বড় মহেশখালী ও ৩নং কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৭ মে মনোনয়ন ফরম জমাদানে শেষ তারিখে বিকাল ৫ টা পর্যন্ত প্রার্থীর মনোনয়ন ফরম গ্রহন করেছে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের প্রধান নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল হাতে ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বমোট ১৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে-৩৪ জন ও সাধারণ সদস্য পদে-১৫৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে বলে তথ্য নিচ্ছি করেন।

তার মধ্যে বড় মহেশখালী ইউনিয়নের ৭ জন। আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও মহেশখালী উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ার, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শা.আ.ম এনায়েত উল্লাহ বাবুল, আব্দুল্লাহ আল নিশান, এম আনছারুল করিম রাজু, মুহাম্মদ সালমান, মোঃ ইছহাক এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে-১৭ জন ও সাধারণ সদস্য বা মেম্বার পদে-৭১ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিয়েছে।

৩ নং কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন, আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ এছাড়াও
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোবাইব, মুহাম্মদ ওসমান গনি, নুর মোহাম্মদ, আক্তারুজ্জামান বাবু, আব্দুস সালাম, রবি উল্লাহ সিকদার, নুরুল ইসলাম, সালাহ উদ্দীন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে-১৭ জন ও সাধারণ সদস্য বা মেম্বার পদে-৮৪ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, অনেকটা উৎসব মূখর পরিবেশে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নির্ধারিত তারিখে যাচাই বাচাই শেষে মনোনয়ন প্রত্যাহারের শেষে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্ব দেয়া হবে। আগামী ১৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল হাই-পিপিএম জানান, নির্বাচন কার্যালয় ছাড়াও নির্বাচনী এলাকায় পুলিশ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোন বাধা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *