বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বিএনপি সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সারা দেশে বিএনপির বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে গিয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশের সর্বোচ্চ আদালতের সামনে বহিরাগতদের নিয়ে সমাবেশ ঘটিয়ে সেখানেও তারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। এগুলোর পেছনে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিশ্চয়ই হাত আছে। তারেক রহমান বিভিন্ন জায়গায় ফোন করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাদের দলের যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের নির্দেশ দিচ্ছে। আমাদের দলের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশৃঙ্খলার অপচেষ্টাকে প্রতিহত করবে।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আবৃত্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি দেশে আবারও একটি অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্টের সামনেও তাদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা অরাজকতা তৈরির চেষ্টা করছে। তারেক রহমান নিজেই দন্ডপ্রাপ্ত আসামী। তাকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে বিষয়টিও দেখছে সরকার।

মন্ত্রী আরও বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার ব্যাপারে সরকারের পদক্ষেপ অব্যাহত আছে। তাকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে মায়া দেখিয়ে কারাগার থেকে বাহিরে রেখেছেন জানিয়ে মন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়ার প্রতি সহানুভূতি দেখিয়ে প্রধানমন্ত্রী তাকে কারাগার থেকে বাড়িতে আনার সুযোগ দিয়েছেন। কিন্তু তা নিয়ে বিএনপি নেতাকর্মীদের যে বক্তব্য তা দেখে বেগম জিয়াকে পুনঃরায় কারাগারে পাঠানোর কথা গভীরভাবে ভাবা হচ্ছে।

পদ্মাসেতু কেবল শুধু বিএনপির জ্বালা নয় এটি ড. ইউনুছসহ আরও অনেকের গাত্রদাহ জানিয়ে তিনি বলেন, মিথ্যাচার করে বিএনপি নেতারা পদ্মাসেতু নিয়ে যে কথা বলেছেন তারা এখন আর মুখ খুলছেন না। কারণ তাদের মিথ্যাচার প্রমাণিত হয়ে গেছে। তাই নতুন নতুন ষড়যন্ত্রের ফাঁদ খুঁজছেন।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, অধ্যাপক ডঃ অনুপম সেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, জাতি সত্বার কবি মুহাম্মদ নুরুল হুদা, জয়ন্ত চট্টোপাধ্যায় সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *