বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

টেকনাফে ৩ টি ডায়াগনেস্টিক সেন্টার সীলগালা মেরিন সিটি হাসপাতালসহ অপর ৩টি কে অর্থদণ্ড

মোঃ আশেক উল্লাহ ফারুকী:
কক্সবাজারের টেকনাফে ভ্রাম্যমাণ আদালত  অভিযান চালিয়ে তিনটি ডায়াগনেস্টিক সেন্টার সীলগালা ও একটি বেসরকারী হালপাতালসহ দু’টি ডায়াগনেস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে।
রোববার (৩০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে স্বাস্থ বিভাগের যৌথ টীম উপজেলার হ্নীলা ইউনিয়ন ও পৌর শহরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে থাকা টেকনাফ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল জানান,
টেকনাফ হাসপাতাল গেইটে নাফ ভিউ প্যাথলজি ও অনুমোদন বিহীন নাম সর্বস্ব একটি এলএমএফ কোর্স প্রতিষ্টানসহ হ্নীলা ইউনিয়নের লেদা হেলথ কেয়ার ডায়াগনেস্টিক সেন্টার নামের অনুমোদন বিহীন তিনটি প্রতিষ্টানকে সীলগালা করে দেয়া হয়েছে।
অপরদিকে টেকনাফ পৌর শহরের হাসপাতাল গেইটের পূর্বে নাফ মেরিন সিটি হসপিটাল ও নাফ সীমান্ত প্যাথলজি এবং হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকায় সীমান্ত ল্যাবকে অব্যবস্থাপনা ও লোকবল সংকটের দ্বায়ে প্রতিটিকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেরিন সিটি হসপিটালকে অনুমোদন সংক্রান্ত কাগজ পত্র ও লোকবল সংকট নিরসনে ২ মাসের সময় বেঁধে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক জানান,- সময় সল্পতা ও লোকবল সংকটের কারনে আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে অভিযান শেষ করা যাচ্ছেনা। স্বাস্থ্য সেবার নামে ধোঁকাবাজি বন্ধ করতে এই অভিযান চলমান থাকবে।
অভিযানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, মেডিকেল অফিসার ডা. প্রণয় রুদ্র, স্যানেটারী ইন্সপেক্টর সোহরাব হোসেন ও টেকনাফ থানা পুলিশের একটি টিম উপিস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *