বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
পুরাতন রোহিঙ্গাদের তালিকা করে তাদের জাতিয় পরিচয় পত্র বাতিল করা,সম্প্রতী হালনাগাদ ভোটার তালিকায় রোহিঙ্গা ভোটার বন্ধ করা সহ দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবী মানববন্ধন সমাবেশ করেছে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি। ৩০ মে সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্তরে আয়োজিত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান। এ সময় বক্তারা বলেন,১৯৮৬ সাল থেকে রোহিঙ্গা নানান ভাবে বাংলাদেশে ঢুকে পড়েছে তারা ইতি মধ্যে বেশির ভাগই বাংলাদেশী জাতিয় পরিচয় পত্র করে বাংলাদেশী নাগরিক বনে গেছে। সে সমস্ত পুরাতন রোহিঙ্গারাই বর্তমানে নতুন করে আসা রোহিঙ্গাদের আশ্রয় পশ্রয় দিচ্ছে। পুরাতন রোহিঙ্গারা নতুন রোহিঙ্গা ভোটার হওয়া সহ কক্সবাজারে জমি কিনে বাড়ি করা,মাদক ব্যবসা করা,মানবপাচার,গুম,হত্যা সহ নানান অপরাধে সরসারি সহায়তা করছে তাই সরকারি ভাবে সমস্ত পুরাতন রোহিঙ্গাদের তালিকা করে তাদের জাতিয় পরিচয় পত্র বাতিল করারদাবী জানান। বক্তারা বলেন, তাদের চিহ্নিত করতে না পারলে ভবিষ্যতে তারা দেশের জন্য আরো হুমকির কারন হয়ে দাড়াবে। এছাড়া সম্প্রতী হালনাগাদ ভোটার তালিকায় নাম উঠাতে অনেক রোহিঙ্গা এবং তাদের ছেলেমেয়ে ভুয়া পরিচয়,ভুয়া কাগজ পত্র দিয়ে ভোটার হতে চেস্টা চালাচ্ছে। তাই কোন ভাবেই যাতে রোহিঙ্গারা ভোটার হতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। একই সাথে রোহিঙ্গাদের ছেলেমেয়েরা যারা দেশের বিভিন্ন স্কুল কলেজে পড়ছে তাদের শিক্ষা সনদে (মায়ানমারের নাগরিক) শব্ধ লেখার দাবীজানান। সর্বোপরি দ্রুত নতুন পুরাতন সমস্ত রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। এতে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা খেলাঘরের সভাপতি আবুল কাশেম বাবু,মাতারবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা ছালেহ আহামদ,কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সহ সভাপতি বৃহত্তর পাহাড়তলী সমাজ কমিটির সভাপতি আবদুল হক নুরী,পাহাড়তলী সমাজ কমিটির সর্দার আজিম সওদাগর,বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি নেজাম উদ্দিন,সম্মিলিত সামাজিক আন্দোলনের কক্সবাজারের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম,কক্সবাজার দিন মজুর ঐক্য পরিষদের চেয়ারম্যান সাংবাদিক ওমর ফারুক হিরু,টেকপাড়া সমাজ কমিটির সাবেক সহ সভাপতি মোহাম্মদ রফিক,সাবেক সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম আনু, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ইয়াছির,সিএইচআরডিএফ নির্বাহী পরিচালক মো: ইলিয়াস মিয়া,সিকদারপাড়া ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,দক্ষিণ হাজী পাড়া সমাজ কমিটির খোরশেদ আলম,বশির মুন্সি প্রমুখ। অনুষ্টান সঞ্চালন করেন সাংবাদিক শিক্ষক শাহাদত হোছাইন। উক্ত মানববন্ধন সমাবেশে শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে কয়েকশত স্থানীয় নাগরিকরা অংশ নেয়।