বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মহেশখালীতে পাহাড়ের গহীন অরন্য থেকে এক কিশোরের লাশ উদ্ধার

হারুনর রশিদ, মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা পাহাড়ের গভীর অরণ্য থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে মহেশখালী থানার পুলিশ।
সোমবার বিকালে স্থানীয়রা পাহাড়ে পাশে একটি লাশ দেখে থানার পুলিশ কে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে লাশের পরিচয় সনাক্ত করে এবং সুরত হাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাটিয়েছেন।
নিহত কিশোরের নাম বিপ্লব কান্তি দে(১৬), সে ঠাকুরতলাস্থ নেপাল কান্তি দে ছেলে।
স্থানীয় মেম্বার সুজন দে জানান নিহত বিপ্লব দের পরিবারের লোকজন বলেছেন গতকাল রবিবার রাত ৮টার দিকে বিপ্লব কান্তি দে তার বড় বোন কে নিয়ে মহেশখালী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে রাতে আর বাড়ীতে আসেনি। সোমবার বিকাল তার মৃত লাশ পাওয়াগেছে।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই পিপিএম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহতের বিষয়ে তদন্ত চলছে,আশা করি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে ঘটনার মুল রহস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *