বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

জেলা আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডা. দীপু মনি : একাত্তর ও পঁচাত্তরের খুনীদের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না

এম আজিজ রাসেল:
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও পঁচাত্তরের খুনীদের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষ দেখতে চাই উন্নত সমৃদ্ধ প্রগতিশীল বাংলাদেশ। শেখ হাসিনা সেই স্বপ্ন দেখিয়ে বর্তমানে বাস্তবে রূপ দিচ্ছেন। সকল বাধা বিপত্তি ও দেশী-বিদেশী ষড়যন্ত্র অতিক্রম করে স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে। ঠিক সেই মুহুর্তে ৭৫ এর খুনীদের দোসররা আরেক ৭৫ ঘটানোর হুমকী দিচ্ছে।
শনিবার বিকালে শহীদ দৌলত ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন সদ্য স্বাধীন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল তখনই খুনীরা পচাত্তরের ১৫ আগস্ট সৃষ্টি করেছিল। শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে তা ঠেকানোর জন্য বিএনপিসহ দেশী-বিদেশী ষড়যন্ত্র কারীরা এক হয়ে দেশের অগ্রযাত্রাকে ঠেকানোর মানসে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তাঁরা বার বার দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত। শেখ হাসিনা বর্তমানে উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক। তাই তাঁরা শেখ হাসিনাকে নয়, দেশের অগ্রযাত্রাকে ঠেকাতে ২১ আগস্টসহ জননেত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে।
তিনি বলেন, বাংলার মানুষ চোর ডাকাত, সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাসী ও খুনীদের আর ক্ষমতায় দেখতে চায় না।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ মনজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা এড. বদিউল আলম সিকদার, এড. রনজিত দাশ, আশেক উল্লাহ রফিক এমপি, মাহবুবুর রহমান চৌধুরী, এড. সুলতানুল আলম, এটিএম জিয়া উদ্দিন, আমিনুল রশীদ দুলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, চেয়ারম্যান টিপু সুলতান, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি মাস্টার আবদুর রহিম, সদস্য সচিব মোহাম্মদ তৈয়ব, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারূফ আদনান, জেলা শ্রমিক লীগের আহবায়ক শাহেদুল আলম রানা, পৌর যুবলীগের আহ্বায়ক শোয়াইব ইফতেখার ও সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু।
ডিসি৭১/এমইউনয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *