বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বাহারছড়ায় বসতির ভেতরে মরিচ পিষানোর মিল, চরম দুর্ভোগে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের বাহারছড়ায় পিটিআই ট্রেনিং ইন্সটিটিউট মতো গণবসতির এলাকার ভেতরে মরিচ পিষানোর মেশিন বসানো হয়েছে। এই মেশিনের ফরে ওই এলাকার পরিবেশ চরমভাবে বিষিয়ে উঠেছে। দীর্ঘদিন দুইবছর ধরে এই দুর্ভোগ পোহাতে ওই এলাকার মানুষ।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দুই বছর আগে স্থানীয় সেলিম এক নামের এক ব্যক্তি অতিগোপনে অবৈধভাবে মরিচ পিষানোর মেশিনটি স্থাপন করে। মেশিনটিতে রাতদিন সমানতালে মরিচ, হলুদসহ বিভিন্ন কিছু পিষানো হয়। পিষানোর মরিচের প্রতিমুহূর্ত ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। ওই এলাকার মানুষ এবং পাশের পিটিআই ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা মরিচের ঝাঁজে চরম দুর্বিসহ দিন পার করছেন। এর ফলে বহুজন অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে শিশু ও কিশোররা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাবে অদূর ভবিষ্যতে ক্যান্সারে মতো রোগে আক্রান্ত হওয়া আশঙ্কা দেখা দিয়েছে।
বিভিন্ন সময় স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে আসছিলো। প্রতিবাদের মুখে মিল মালিক সেলিম মিলটি অন্যত্র সরিয়ে নেয়ার কথা বললেও নেয়নি। নানা অজুহাত আর তালবাহনা করে তিনি মিলটি সরাচ্ছে না। বার বার বলার পরও মিলটি না সরানোয় ক্ষুব্ধ হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত লোকজন। এর প্রেক্ষিতে মিলটি সরানোর দাবিতে পরিবেশ অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয়রা। অভিযোগে মিলটি সরিয়ে নিতে মিল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগীরা জানিয়েছেন, অতিদ্রুত মিলটি সরিয়ে নিতে হবে। না দিলে তাদের মারাত্মক স্বাস্থ্যহানি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *