রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

২০ বছর ধরে খবর বিলি করা জাকিরের মৃত্যু হলো সড়ক দুর্ঘটনায়

৭১ অনলাইন ডেস্ক:

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন সংবাদপত্র বিক্রেতা নিহত হয়েছেন। তাঁর নাম মো. জাকির হোসেন (৪৫)। আজ ভোরে নগরীর আকবর শাহ থানার কর্ণেলহাট কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। উত্তরবঙ্গ থেকে আসা ভাইবন্ধু নামের একটি যাত্রীবাহী বাস জাকিরকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দীর্ঘ ২০ বছর যাবৎ নগরের কর্ণেলহাট এলাকায় সংবাদপত্র বিক্রয় ব্যবসায় জড়িত ছিলেন তিনি। নিহত জাকির চট্টগ্রামের সংবাদপত্র এজেন্ট মো. ইসহাকের হকার ছিলেন।

চিটাগাং নিউজ পেপার এজেন্ট স্টাফ সমিতির সভাপতি কাজী আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহত জাকিরের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার গোপীনাথপুর গ্রামে। তিনি মৃত মকবুল আহমদের সন্তান।

আজ আসরের নামাজের পর নগরের ফিরোজ শাহ কলোনি সংলগ্ন মালিপাড়া এলাকায় জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আকবর শাহ থানার পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে।

জাকিরের মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।

সূত্র: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *