বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

৭১ অনলাইন ডেস্ক:

‘সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল পালন করা হবে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।

শনিবার (১১ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএলও, ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় বেসরকারি সংস্থা দিবসটি উপলক্ষে বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি পালনে এসব সংস্থার সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বয় করছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শিশুশ্রম নিরসনে শ্রম মন্ত্রণালয়সহ এর সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তর, সংস্থার কর্মকর্তাদের আরো আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, শিল্প মালিকদের কলকারখানায় শিশুদের নিয়োগ না দিতে এবং সমাজের সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি বেসরকারি সংস্থাকে আরো এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকার সকল প্রকার শিশুশ্রম নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা অনুষ্ঠান, টিভিসি প্রচার করা হবে। সারা দেশে কলকারখানা ও শ্রমঘন এলাকায় ব্যানার ফেস্টুন পোস্টার টাঙ্গানো হবে। শিশুশ্রম নিরসনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। বিভিন্ন শিল্প এলাকায় কলকারখানায় শিশুশ্রম নিরুৎসাহিত করতে বিশেষ পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

গত মার্চে কাজে যোগদানের সর্বনিম্ন বয়স সংক্রান্ত আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে বাংলাদেশ। কনভেনশন অনুসারে ১৪ বছরের নিচে কাউকে কাজে নিয়োগ দেওয়া যাবে না। এজন্য এবছর বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসটি বেশি গুরুত্ব বহন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *