বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

থাইংখালীতে বন বিভাগের অভিযানঃ ৩টি ডাম্পার জব্দ

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া’র থাইংখালী তেল খোলা এলাকা থেকে রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মাটিভর্তি তিনটি অবৈধ ডাম্পার জব্দ করেছে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের বনবিভাগ।

(১৪জুন) রাত ৩ টার দিকে উখিয়া উপজেলার থাইংখালী ও তেল খোলা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ডাম্পার জব্দ করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এর নেতৃত্বে থাইংখালী বিট কর্মকর্তা রাকিবুল হোসাইন ও বনপ্রহরীদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, উখিয়া রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে মাটি পাচারের সময় মাটিভর্তি তিনটি অবৈধ ডাম্পার জব্দ করা হয়েছে। এ সময় অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *