শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার জেল সুপার নেছার আলমকে শরীয়তপুরে বদলি

৭১ অনলাইন ডেস্কঃ

কক্সবাজার জেল সুপার মো. নেছার আলমকে শরীয়তপুর জেলা কারাগারে বদলি করা হয়েছে।

 

একই পদে আসছেন পাবনা জেলা কারাগারের সুপার মো. শাহ আলম খান।

 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার স্মারক নং-৫৮.০০.০০০০.০৮৪.১৯.০০২.২২.২৩৫ প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে একই প্রজ্ঞাপনে ১১ জন জেল সুপারকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

 

২০২০ সালের ২২ সেপ্টেম্বর গাজীপুর জেলা কারাগার থেকে বদলি হয়ে কক্সবাজার জেলা কারাগারে আসেন মো. নেছার আলম।

 

তিনি সুনামগঞ্জে জেলার দিরাই থানার গছিয়া গ্রামের মরহুম ফরিদ উদ্দিনের ছেলে।

১৯৯৯ সালের ১৫ জুলাই ডেপুটি জেলার হিসেবে তিনি যোগ দেন।

 

জেল সুপার হিসাবে কক্সবাজার জেলা কারাগার মো. নেছার আলমের দ্বিতীয় কর্মস্থল।

এখানে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে। এ সম্পর্কে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরই সূত্র ধরে কয়েকদিন আগে দুদক অভিযান পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *