শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মিয়ানমারের কাছে ৮ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা দেওয়া হয়েছে- পররাষ্ট্রমন্ত্রী

৭১ অনলাইন ডেস্ক:

মিয়ানমারকে ৮ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য দেওয়া হয়েছে। তবে তারা শুধু ৫৮ হাজার রোহিঙ্গাকে যাচাই করেছেন। গতকাল রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা বলেন। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের স্মরণসভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, ‘ভারত আমাদের গম দেবে। তারা গম দেওয়ার জন্য রাজি হয়েছেন। দিল্লিতে যৌথ পরামর্শক সভায় (জেসিসি) দুই দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সেখানে জ্বালানি নিরাপত্তা ইস্যুতে আমরা এবার জোর দিচ্ছি।

’ ড. মোমেন বলেন, জেসিসি বৈঠকের আগে যৌথ নদী কমিশনের বৈঠক না হলেও পানি বণ্টন ইস্যুতে আলোচনা হবে। উল্লেখ্য, জেসিসি বৈঠকে যোগ দিতে ১৮ জুন দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বাজেট আলোচনায় অংশ নিয়ে রাজস্ব বাড়াতে নতুন ফরমুলা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘আমার প্রস্তাব, যাদেরই এনআইডি আছে প্রত্যেকেই ট্যাক্স রিটার্ন পেশ করবে।

আর যাদের টিআইএন নম্বর আছে তারা করপোরেট “করপোরেশন” হিসেবে ট্যাক্স প্রদান করবে। এ ব্যবস্থা যদি চালু করতে পারি আমদের ট্যাক্সের পরিধি বাড়বে, সেই সঙ্গে আয়ও বাড়বে। ’ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবে রূপদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ব্যয় খাত হিসেবে চিহ্নিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *