শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ক্যাম্পে পুলিশের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলি বিনিময়

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক বিদেশী অস্ত্র, ৪৯১ রাউন্ড তাজাগুলি।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের এম ব্লকে ৮ এপিবিএন এর টহলদলকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। পরে আত্মরক্ষায় গুলি ছোড়েন এপিবিএন সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন, ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসাইন।

তিনি বলেন, ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে বাড়ানো হয়েছে তৎপরতা।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে ওই ক্যাম্পের বি ব্লকের হেড মাঝি আজিম উদ্দিনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এঘটনায় নিহত আজিম উদ্দিনের স্ত্রীর দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *