শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা এনে বাসচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার থেকে ইয়াবা এনে গ্রেফতার হয়েছেন এক বাসচালক। তার নাম মো. রুবেল মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস চালাতেন।

গোয়েন্দা পুলিশ বলছে, রুবেল মিয়া যে বাস চালাতেন তার ড্রাইভিং সিটের পেছন থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এই অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। এতে নেতৃত্ব দেন গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল।

শনিবার (১৮ জুন) তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাসে ইয়াবা নিয়ে এক মাদক কারবারি ঢাকার দিকে আসছেন বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে কমলাপুরে হোটেল স্টার সিটির সামনে অবস্থান নেয় ডিবি পুলিশ।

সেখানে বাসটি এসে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালক রুবেল পালানোর চেষ্টা করেন। তখন গ্রেফতার করা হয় তাকে। পরবর্তীতে রুবেলের দেখানো মতে ড্রাইভিং সিটের পেছন থেকে ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় বাসটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রুবেল জানান, তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিলেন।

রুবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *