শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বিপজ্জনক ১৭ অ্যাপ থেকে সাবধান!

৭১ অনলাইন ডেস্ক:

অবাধ তথ্য প্রবাহের এই যুগে সবার হাতে হাতে নিত্য নতুন স্মার্টফোন। আর এসব স্মার্টফোনে একেক জন একেক ধরণের অ্যাপ ইনস্টল করেন।
কিন্তু সব অ্যাপগুলো তো আর নিরাপধ নয়। কিন্তু তবুও মানুষ জেনে বা না জেনে অনেক মারাত্মক অ্যাপ ইনস্টল করেন যাতে ফোনের সব ডাটা হারানোর ঝুকি তৈরি হয়।
অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে ই-মেইল ঠিকানা, টেলিফোন নম্বর থেকে শুরু করে ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধীরা।
প্লে স্টোরে এমনই ক্ষতিকর ১৭ অ্যাপের সন্ধান দিয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘ডিথ্রি ল্যাব’। প্রতিষ্ঠানটির তথ্যমতে, অ্যাপগুলোর ক্ষতিকর দিক সম্পর্কে কেউই সচেতন নন। গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় ব্যবহারকারীরাও নিশ্চিন্তে অ্যাপগুলো ব্যবহার করেন।
নিরাপত্তা গবেষকদের কাছ থেকে জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে ক্ষতিকর অ্যাপগুলোর বেশির ভাগই মুছে ফেলেছে গুগল। তবে ব্যবহারকারীদের স্মার্টফোনে থাকা অ্যাপগুলো
এখনো তথ্য সংগ্রহ করে পাচার করতে সক্ষম। আর তাই ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
ক্ষতিকর ১৭ অ্যাপ হলো ডকুমেন্ট ম্যানেজার, কয়েন ট্র্যাক লোন-অনলাইন লোন, কুল কলার স্ক্রিন, পিএসডি অথ প্রটেক্টর, আরজিবি ইমোজি কি–বোর্ড, ক্যামেরা ট্র্যান্সলেটর প্রো, ফাস্ট পিডিএফ স্ক্যানার, এয়ার বেলুন ওয়ালপেপার, কালারফুল মেসেঞ্জার, থাগ ফটো এডিটর, অ্যানিমে ওয়ালপেপার, পিস এসএমএস, হ্যাপি ফটো কোলাজ, পেলেট মেসেজেস, স্মার্ট কি–বোর্ড, ফোরকে ওয়ালপেপারস এবং অরিজিনাল মেসেঞ্জার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ফোন অ্যারেনা ও টেক ক্রান্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *