রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

১৯ ইঞ্চি কান নিয়ে ছাগলের বাচ্চার গিনেস রেকর্ড

৭১ অনলাইন ডেস্ক:

পাকিস্তানের করাচিতে একটি ছাগলের বাচ্চা ১৯ ইঞ্চি লম্বা কান নিয়ে জন্মেছে।

লম্বা এ কানের জন্য গিনেস রেকর্ড বুকে স্থান পেয়েছে সিম্বা নামে ছাগলের বাচ্চাটি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

করাচির বাসিন্দা মো. হাসান নামে এক ব্যক্তির ছাগল এটি। জন্মের পর বিশাল দুটি কান মাটিতে গড়াগড়ি খাচ্ছিল।

৪৬ সেন্টিমিটার কানের জন্য এলাকায় ছাগলটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গত ৫ জুন জন্ম নেওয়া ছাগলের বাচ্চা নিয়ে স্থানীয় পত্রিকায় খবর প্রকাশ হলে তা নিয়ে হৈচৈ পড়ে যায়।

পরে এটি গিনেস রেকর্ড বুক কর্তৃপক্ষের নজরে আসলে তারা এটির কান মাপজোখ করে রেকর্ড বুকে নাম লেখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *