শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
মোবারক উদ্দিন নয়ন:
কক্সবাজার শহরের বাজারঘাটা পুকুরে গোসল করতে নেমে মারুফুল ইসলাম মাহি (১৯) এক কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার প্রায় ৫ ঘন্টার পর পাওয়া গেছে।
শুক্রবার সকাল ১১ টার দিকে এ তিনি গোসল করতে নেমেছিল। পরিবারের পক্ষ থেকে খোজাখুজি করে না পেয়ে উদ্ধারকর্মীদের খবর দেয়। পরে তাকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
নিখোঁজ মাহির বন্ধু ইয়াছরিফ রশিদ তামিম জানায়, সকাল ১০ টার দিকে তারা ৯ বন্ধু গোসল নামে। ১১ টার দিকে পুকুর থেকে উঠে আসার পর তারা খেয়াল করেন মাহি উঠে আসেনি। পরে দীর্ঘ প্রচেষ্টার পর কলেজ ছাত্র মাহীর মৃতদেহ উদ্ধার করেছে।
সে জানায়, মাহি কক্সবাজার সিটি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র।