শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

চৌফদন্ডীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী বাজারে অভিযান চালিয়ে ৪ হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম মঙ্গলবার (২৮ জুন) দুপুর দেড় ঘটিকার সময় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী বাজারে সায়মা চটপটির দোকানে অভিযান চালিয়ে ইয়াবা লেনদেনের সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল কক্সবাজার সদর থানাধীন চৌফলদণ্ডী নতুন মহাল এলাকার নুর আহমেদের ছেলে ছাদেকুর রহমান সেজু (২৯) এবং মহেশখালী থানার মাহারপাড়া নতুন বাজার এলাকার দুদু মিয়ার ছেলে শহীদুল ইসলাম (৪০)। আসামী সেজু বাজারের ব্যাগে অপর আসামি শহীদ কে ইয়াবা হস্তান্তরের সময় হাতেনাতে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা হবে। এই ঘটনায় মাদক কারবারের সাথে আরো কয়েকজন জড়িত আছে মর্মে জানা যায়।এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই জাহিদুল ইসলাম আরমান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, মঙ্গলবার দুপুরে চৌফলদণ্ডী বাজারে মাদক লেনদেনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিসি৭১/এমইউনয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *