মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

চাইলেও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা সম্ভব হচ্ছে না: মোস্তাফা জব্বার

অনলাইন ডেস্ক:
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, চাইলেও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা সম্ভব হচ্ছে না জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘অনিবন্ধিত নিউজ পোর্টালের ওয়েবসাইট বন্ধ করে তারা ফেসবুকে তাদের কার্যক্রম চালায়। ফেসবুকে ভিডিও প্রচারণা বন্ধ করলে ইউটিউবে সেটা প্রচার করে।’

তিনি আরো বলেন ‌‘এখন নতুন একটা রোগ দেখা দিয়েছে, সেটার নাম টিকটক। আপনারা দেখেছেন, টিকটকের কী পরিমাণ অপব্যবহার হয়। আমাদের পদ্মা সেতু নিয়ে ভাইরাল হয়ে গেছে। পুরা দেশ কাপিয়ে দেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে।’

সোমবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক জহুর হোসেন চৌধুরী জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান ও ‌‘দরবার-ই-জহর কলাম’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহুর হোসেন চৌধুরী স্মরণে মন্ত্রী বলেন, ‘নতুন যন্ত্র আসবে, প্রযুক্তি আসবে। কিন্তু জহুর হোসেন চৌধুরী যে পথ তৈরি করে দিয়ে গেছেন, এটা যন্ত্র দিয়ে রিপ্লেস হবে না, প্রযুক্তি দিয়ে রিপ্লেস হবে না। এই মেধা, মনোন, সৃজনশীলতা—এর যে মাহাত্ম, জাতি হিসেবে আমরা তাদের স্মরণ করবো।’

প্রকাশনা উৎসবে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসিন প্রমুখ।
-বাংলাট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *