শনিবার, ০২ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

গোসলের সময় স্ত্রীকে চুমু দেওয়ায় মারধরের শিকার

৭১ অনলাইন ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশে নদীতে গোসলের সময় তাঁর স্ত্রীকে চুমু দিয়ে মারধরের শিকার হয়েছেন। ওই রাজ্যের সরযূ নদীতে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ওই ভিডিওতে দেখা যায়, চুমুর ঘটনার পর লোকটিকে তাঁর স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন করে দূরে নিয়ে যাওয়া হয়।

এরপর লোকটিকে নবরত মারধর দেওয়া হতে থাকে। এ ধরনের অশ্লীলতা অযোধ্যায় সহ্য করা হবে না বলেও একজন বলে ওঠেন।লোকজন যখন স্বামীকে মারধর করছিল, তখন স্ত্রী তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু, সে চেষ্টায় তিনি ব্যর্থ হন। পরে উত্তেজিত কিছু মানুষ ওই দম্পতিকে মারধর করতে করতেই নদীর তীরে উঠায়।

বিষয়টি নিয়ে অযোধ্যা পুলিশের এক টুইটে বলা হয়েছে, কোতোয়ালি থানার ইনচার্জ ইন্সপেক্টরকে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরযূ নদী হলো গঙ্গার সাতটি উপনদীর একটি। হিন্দুদের কাছে এটি পবিত্র নদী বলে বিবেচিত।

সূত্র-এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *