শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার পৌর আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, কক্সবাজারের কৃতি সন্তান এডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন, আওয়ামী লীগের সদস্য হওয়া গর্বের। আজকে যারা সদস্য হবেন তাদের তালিকা কেন্দ্রীয় এবং জেলা কমিটির কাছে থাকবে। তারা সুখেদুঃখে সকল সুবিধা পাবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।
তিনি বলেন, আমাদের এমন সদস্য প্রয়োজন নেই যারা ‘উড়ুতকরে উড়ে এসে পুরুতকরে চলে যায়’।
তিনি শনিবার ২ জুলাই ২০২২ বিকেলে পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে এবং কক্সবাজার পৌর আওয়ামী লীগ কর্তৃক ‘নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা হয়।
পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক-মেয়র মুজিবুর রহমান।
পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উজ্জ্বল করের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম, যুব ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন কবির, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ মনজুর, পিপি এডভোকেট ফরিদুল আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সহ সভাপতি আসিফ উল মওলা, এনামুল হক, সেলিম নেওয়াজ, ডা. পরিমল কান্তি দাশ, সত্যপ্রিয় চৌধুরী দোলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক শুভদত্ত বড়ুয়া, রাজবিহারী দাশ, নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন, এডভোকেট রিদুয়ান আলী, জেলা শ্রমিক লীগ আহবায়ক সোহেল রানা, ১নং ওয়ার্ড সভাপতি আতিক উল্লাহ কোম্পানি, সাধারণ সম্পাদক ইয়াহিয়া খাঁন, ১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী, সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরী, ৩নং ওয়ার্ড সভাপতি জানে আলম পুতু, সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সভাপতি আরমানুল আজিম, সাধারণ সম্পাদক আবু আহাম্মদ, ৫নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের, মেজবাহ উদ্দিন কবির, ১০নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক দীপক দাশ, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, পেঠান আলী, ফয়সাল হুদা, খোরশেদ আলম, সোহেল রানা, লিয়াকত আলী, মোঃ জাভেদ, ছৈয়দ খানসহ জেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *